টেকনাফে ১ লাখ ১০ হাজার ইয়াবা ফেলে পালালো কারবারি

দেশজুড়ে ডেস্ক :

টেকনাফের নাফ নদীর তীর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)।

- Advertisement -

মঙ্গলবার (১৭ জুন) ভোরে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

- Advertisement -
google news follower

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তীব্র বাতাস এবং ঝড়বৃষ্টির মধ্যে নাফ নদীর তীরে অবস্থান নেয় বিজিবির একটি দল।

এসময় দু’জন ব্যক্তিকে বেড়িবাঁধ অতিক্রম করে ঢুকতে দেখে বিজিবি তাদের ধাওয়া করে। একপর্যায়ে তারা নদীর তীরের কেওড়া জঙ্গলে ঢুকে পালিয়ে যায়।

- Advertisement -
islamibank

পরে কেওড়া জঙ্গল, নদীর তীর এবং তৎসংলগ্ন বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া দুইটি (বিশেষভাবে মোড়কজাত) বস্তার ভিতর হতে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কোন অপরাধীকে আটক করা সম্ভব হয়নি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ