পরৈকোড়া নয়ন তারা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

পরৈকোড়া নয়ন তারা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২২ জুন) সকালে স্কুলের সেমিনার কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

- Advertisement -

এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব বাবু দীপক কুমার নন্দী।

- Advertisement -
google news follower

সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি ভিপি মোজাম্মেল হক। শিক্ষক প্রতিনিধি আব্দুর রহিম, অভিভাবক প্রতিনিধি মুদিজ উদ্দীন রানা, সাবেক সদস্য ডিলার মোহাম্মদ আলী, বিএনপি নেতা আনোয়ার ডিলার,৯নং পরৈকোড়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর,৯নং পরৈকোড়া ইউনিয়ন যুবদল এর সাবেক সভাপতি আবুল কাশেম ভুলু, বিএনপি নেতা ডিলার আব্দুল মোতালেব,যুবদল নেতা মোহাম্মদ ফারুক, ৭ নং ওয়াড বিএনপি সভাপতি নুর মোহাম্মদ ও মো জয়নাব আলী।পরৈকোড়া, নয়ন তারা উচ্চ বিদ্যালয়, এডহক, কমিটি, সভা

আলোচনায় বিষয়ের মধ্যে ছিল বিদ্যালয়ের ভবন সংস্কার, আধুনিক পাঠদান পদ্ধতির প্রবর্তন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারকরণ, ক্রীড়া সামগ্রী ক্রয়, লাইব্রেরি আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড।

- Advertisement -
islamibank

সভায় বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া স্থানীয় জনগণের আরও বেশি সম্পৃক্ততা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুফল বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

সভা শেষে একটি কার্যকরী পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং আগামী এক বছরের মধ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের সভা বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ