চট্টগ্রামে আরও ৫ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম জেলায় নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রবিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

- Advertisement -

এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৭।

- Advertisement -
google news follower

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নগরীর ৯টি ল্যাবে মোট নমুনা পরীক্ষা করা হয় ১৪৭ জনের।

এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এভারকেয়ার ও মা ও শিশু জেনারেল হাসপাতালে ১ জন করে এবং মেট্রোপলিটন হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়। এ দিন শনাক্ত হওয়া ৫ জনই নগরের বাসিন্দা।

- Advertisement -
islamibank

এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৩৫ জনের মধ্যে ১২২ জন নগরীর এবং ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া মারা যাওয়া ৭ জনের মধ্যে ৩ জন নগরীর এবং ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সর্বশেষ শনিবার (২৮ জুন) সিভিল সার্জনের প্রতিবেদনে একজনের মৃত্যুর খবর জানানো হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ