মাইলস্টোন ট্র্যাজেডি

নিহতদের ৫ ও আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাটি তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

- Advertisement -

একই সঙ্গে দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন আদালত।

- Advertisement -
google news follower

মঙ্গলবার (২২ জুলাই) রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এ রিট দায়ের করেন। তাকে সহযোগিতা করেন আইনজীবী এ আর রায়হান।

- Advertisement -
islamibank

রিটে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড়ানোতে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে।

এছাড়াও যেসব বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে তা হলো-

১. ট্রেনিং বিমান দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত। বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং তাদের রক্ষণাবেক্ষণের কি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

২. রাজধানীসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও ট্রেনিং বিমানের উড্ডয়নের নিষেধাজ্ঞা দেওয়া।

৩. মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো।

৪. মাইলস্টোন স্কুলের আগুনের পুড়ে যাওয়া নিহত শিক্ষার্থীদের ৫ কোটি টাকা ও আহত শিক্ষার্থীদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া।

৫. দেশে সার্বভৌমত্ব রক্ষার্থে বিমান বাহিনীর উন্নতি কারণে নতুন বিমান ক্রয়ের জন্য আর্জি জানানো হয়েছে।

একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধ বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং তাদের রক্ষণাবেক্ষণের কি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে।

মুহূর্তেই ভবনটিতে আগুন ধরে যায়। সেখানে স্কুল চলাকালীন সময় হওয়ায় বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। এদের অনেকেই হতাহত হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ