পারিবারিক কলহের জের ধরে সাথী আক্তার(১৯) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন । মঙ্গলবার (২২ জানুয়ারি)সকালে ভাটিয়ারির বিএম গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাথী আক্তার বরগুনা জেলার পাথরঘাটা এলাকার কামরুল ইসলামের স্ত্রী। তারা ভাটিয়ারি বিএম গেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, সকাল ১০টা ৫০ মিনিটে মুমূর্ষু অবস্থায় সাথী আক্তারকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী। পরে কর্তব্যরত চিকিৎসক সাথী আক্তারকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, পারিবারিক কলহের জেরে গলায় ওড়না প্যাঁচিয়ে সাথী আক্তার আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।



