হালদায় মিলল সাড়ে ১৩ কেজি ওজনের মা মৃগেল

অনলাইন ডেস্ক

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত হালদা নদী থেকে একটি মৃত মা মৃগেল মাছ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

সোমবার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে হাটহাজারী উপজেলার শাহ মাদারী হ্যাচারি এলাকায় নদী থেকে নৌ পুলিশ মাছটি উদ্ধার করে।

- Advertisement -
google news follower

মাছটির দৈর্ঘ্য ৪২ ইঞ্চি এবং প্রস্থ ১৮ ইঞ্চি। মাছটির ওজন ১৩ কেজি ৫০০ গ্রাম। পরীক্ষা-নিরীক্ষা শেষে মাছটি মাটিচাপা দেওয়া হয়।

রামদাস মুন্সির হাট নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুহাম্মদ রমজান আলী বলেন, নিয়মিত টহলের সময় জোয়ারে ভেসে আসা মরা মৃগেল মাছটি নদীর মাঝখানে ভাসতে দেখা যায়। পরে সেটি বোটে তুলে ডাঙায় নেওয়া হয়।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ