গর্ভবস্থার ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী রাধিকা

অনলাইন ডেস্ক

অভিনেত্রী রাধিকা আপ্টে সম্প্রতি মা হয়েছেন। আর নিজের মা হওয়ার সময়ের কথা সম্প্রতি একটি টক শো-তে ভাগ করে নিয়েছেন রাধিকা।

- Advertisement -

সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্তঃসত্ত্বা হওয়ার পরে গর্ভবস্থার ভয়াবহ অভিজ্ঞতার তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী রাধিকা।

- Advertisement -
google news follower

রাধিকা নেহা ধুপিয়ার চ্যাট শো ‘ফ্রিডম টু ফিড’-এ এসে সেখানে স্বীকার করে বলেছেন, গর্ভবতী অভিনেত্রীদের নিয়ে এখনও বলিউড পুরনো ধ্যান-ধারণায় আটকে রয়েছে।

অন্তঃসত্ত্বা হওয়ার পরে সমস্যায় পড়েছিলেন রাধিকা আপ্টে। সে সময় চেহারায় আসে পরিবর্তন। কিন্তু সেই পরিবর্তন ভাল ভাবে নেননি প্রযোজক।

- Advertisement -
islamibank

অভিনেত্রী জানান, অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়ার পরে আনন্দিত হননি। বরং অস্বস্তিতেই পড়তে হয়েছে তাঁকে। রাধিকা বলেছেন, “প্রযোজক মোটেই খুশি হননি খবর পেয়ে।

আমি ফুলে গিয়েছিলাম। শরীরে যন্ত্রণা ছিল। সব সময়ে খিদে পেত। তা সত্ত্বেও চাপা পোশাক পরতে বলা হত আমাকে। এমনকি শারীরিক অস্বস্তির সময়ে চিকিৎসকের কাছে পর্যন্ত যেতে দেওয়া হয়নি।”

এই অভিজ্ঞতা বলিউডের। কিন্তু হলিউডের অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য রকম, জানান রাধিকা। অন্তঃসত্ত্বা অবস্থায় হলি ডে ছবি করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

রাধিকা বলেছেন, “আমি হলিউডের পরিচালককে বলেছিলাম, আমার খাওয়া দাওয়া বেড়ে গিয়েছে। তাই আমাকে হয়তো অন্য রকম দেখতে লাগতে পারে।

এটা শুনে তিনি হেসে বলেছিলেন, ‘কোনও অসুবিধা নেই। তুমি তো অন্তঃসত্ত্বা!’ পরিচালকের তরফে এটুকু বলাই যথেষ্ট।”

রাধিকা জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি কোনও বিশেষ সুবিধা চাননি। বরং স্বাভাবিক ভাবে যেটুকু প্রয়োজন সেটুকুই সহযোগিতা আশা করেছিলেন।

পেশাজগতে এটুকু সহযোগিতা ও সহানুভূতি আশা করেন সকলেই। দাবি রাধিকার।

তিনি লেখেন, “কাজের জগতে দেওয়া প্রতিশ্রুতিকে আমি সব সময়ে সম্মান করে এসেছি। সামান্য দয়া ও সহানুভূতি কাজের জায়গায় এগিয়ে যেতে সাহায্য করে। ”সূত্র-আনন্দবাজার

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ