ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

- Advertisement -

উপজেলার চেংগারকুল (পৌরসভা) ও কাঞ্চননগর ইউনিয়নের সেগুনবাগান এলাকায় শনিবার (৯ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়।

- Advertisement -
google news follower

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১টি ড্রেজার মেশিন জব্দ ও ২টি ড্রেজার মেশিন বিকল করা হয়। তাছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৫শ মিটার পাইপ ধ্বংস করা হয়।

তবে অভিযানের খবর পেয়ে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করা যায়নি।

- Advertisement -
islamibank

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে একটি সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলনের খবরে তাৎক্ষনিক অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ