লোহাগাড়ায় পরিবারের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি মৌলানা পাড়ায় নিজ পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ২০ বছর বয়সী এক যুবক।

- Advertisement -

গতকাল শুক্রবার (৮ আগস্ট) রাত আনুমানিক ১২টা থেকে আজ শনিবার ভোর ৬টার মধ্যে কোন এক সময়ে পরিবারের অজান্তে সে এ ঘটনা ঘটায়।

- Advertisement -
google news follower

মৃত যুবকের নাম রিয়াজ উদ্দীন। সে চুনতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলানা পাড়ার প্রবাসী সাহাব উদ্দীনের (২০) নামে একমাত্র ছেলে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত যুবক কিছুদিন আগে অটোরিকশা চালাত। পরে সেটি বিক্রি করে টাকা সব খরচ করে ফেলে।

- Advertisement -
islamibank

এরপর কিছুদিন রাজমিস্ত্রীর কাজ করলেও আবার সিএনজি অটোরিকশা চালানোর শখ জাগে। এজন্য বেশ কিছুদিন ধরে সে তার মায়ের কাছে বায়না ধরে সিএনজি কিনে দেওয়া জন্য। মা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে অভিমানে ঘরের টিনের চালের বিমের সাথে রসি লাগিয়ে গলায় ফাঁস দেয়।

আজ ভোর ৬ টার দিকে নিহতের মা-বোন তাকে ঘরের বিমের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নিচে নামিয়ে নেন। ততক্ষণে সে মারা যায়।

এদিকে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আবুলের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে চুনতি ফাঁড়ির এসআই জিয়াউল হুদা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে লোহাগাড়া থানা হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বললেন ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ