পটিয়ায় ঘরের ভেতরে আগুনে পুড়ে অঙ্গার গীতা চৌধুরী

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় বসতঘরের দরজা ভেঙ্গে ষাটোর্ধ বয়সী এক বৃদ্ধার আগুনে পুড়ে অঙ্গার হওয়া মরদেহ উদ্ধার হয়েছে।

- Advertisement -

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বটতল পাড়ার একটি বসতঘর থেকে বৃদ্ধার পোড়া মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

- Advertisement -
google news follower

মৃত বৃদ্ধার নাম গীতা চৌধুরী। তিনি ওই এলাকার মৃত রেবতি চৌধুরীর স্ত্রী।

জানা গেছে, বটতল পাড়ার নিজ ঘরেই থাকতেন বৃদ্ধা গীতা চৌধুরী। মঙ্গলবার সকাল ১০টার পরও ঘরের দরজা না খুলায় পাশের লোকজন ডাকতে যান।

- Advertisement -
islamibank

দীর্ঘক্ষণ দরজা না খুললে এবং কোন ধরনের সাড়া শব্দ না পেয়ে লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে গীতা চৌধুরীর মরদেহ আগুনে পুড়ে অঙ্গার হওয়ার দৃশ্য দেখতে পান তারা।

পরে বিষয়টি স্থানীয়রা থানা পুলিশ ও পটিয়া ফায়ার সার্ভিসকে জানানো হলে দুপুর আড়াইটার দিকে দুই সংস্থা থেকে টিম ঘটনাস্থলে পৌছে বৃদ্ধা মহিলার আগুনে পুড়ে যাওয়া মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রনজিত চৌধুরী বলেন, স্বামীহারা ওই মহিলা নিজের ঘরে থাকতেন। ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে গ্যাস ছড়িয়েছে। এসময় হয়তো আগুন লেগেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ