পটিয়ায় পুকুরে ডুবে মারা গেছে দেড় বছরের শিশু রাফসান

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ পাঠান পাড়ায় পুকুরে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মৃত শিশুটির নাম রাফসান। সে ওই এলাকার করিমের ছেলে।

- Advertisement -
google news follower

স্থানীয়রা জানান, সকালে বাড়ির আঙিনায় খেলতে খেলতে পাশের পুকুরে পড়ে যায় শিশু রাফসান। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়।

শিশুটিকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক চন্দ্রিকা দে রাফসানকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -
islamibank

পট্য়িা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ