খোয়া যাওয়া সাদা পাথর উদ্ধারে অভিযান শুরু

অনলাইন ডেস্ক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে চুরি যাওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করেছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তোলিত পাথর ফেরানোর জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে মাঠে নেমেছে।

- Advertisement -

বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর থেকে এই অভিযান শুরু হয়েছে।

- Advertisement -
google news follower

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান জোরদার হয়েছে। ইতোমধ্যে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথরগুলো পুনরায় নদীতে ফেলে দেওয়া হচ্ছে।

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত অভিযান চলমান থাকবে। পাশাপাশি, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

- Advertisement -
islamibank

এদিকে, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম বলেন, আমরা প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় রেখে এই অভিযান চালাচ্ছি। সাদাপাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধার ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষাই আমাদের মূল লক্ষ্য। যারা এই এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্লাবের সম্মুখে যৌথবাহিনীর অভিযান চলমান আছে। এ ধরনের অপরাধ বন্ধ করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ