নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সাদিয়া’স কিচেনের খাবার, ৩ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার চন্দ্রনগর এলাকায় সাদিয়া’স কিচেনের কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রো কার্যালয়।

- Advertisement -

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও তৈরির দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসরাফিল জাহান।

- Advertisement -
google news follower

তিনি বলেন, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ-তৈরি, পণ্যের লেবেলিং না থাকা, ফ্রিজে কাচা ও রান্নাকৃত খাদ্য একত্রে রাখা, লেবেলবিহীন খাদ্য সংরক্ষণ, রান্নাঘরের পাশে মুরগী পালন, খাদ্যকর্মীদের ইউনিফর্ম না থাকা ও বিভিন্ন লাইসেন্স সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় সাদিয়াস কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ