পাঁচলাইশে কিশোর গ্যাং গ্রুপ ‘এমবিএস’র ৯ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকার কিশোর গ্যাং গ্রুপ ‘এমবিএস’ (মোহাম্মদপুর বয়েজ সিন্ডিকেট) এর ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এবং মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তাররা হলেন-ইমাম হোসেন রোহান (১৬), সিয়াম হোসেন সামি (১৫), হেলাল উদ্দিন (১৯), তারেকুর রহমান শাহাদাত (১৭), আহমেদ ইরফান (১৫), রাকিব হাসান (১৬), স্বপ্ন দাস (১৬), রবিউল মিল্লাত ওয়াসিফ (১৭) ও ফাহিম মোমিন (১৭)।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যরা বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

- Advertisement -
islamibank

তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে। গ্রেপ্তার ৯ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ