মুরাদপুরে লোহার সাঁকো ভেঙে জুলুসগামী বেশ কয়েকজন আহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় জশনে জুলুসে জনতার ভিড়ে একটি লোহার সাঁকো ভেঙে পড়ে কয়েকজন আহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

- Advertisement -
google news follower

প্রত্যক্ষদর্শীরা জানান, জুলুসে অংশ নিতে আসা মানুষের ভিড়ের চাপ সামলাতে না পেরে সাঁকোর একটি অংশ ভেঙে যায়। এতে হুড়োহুড়িতে অনেকে নিচে নালায় পড়ে আহত হন। স্থানীয়রা ও স্বেচ্ছাসেবীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ ছাড়া নগরীর মুরাদপুর এলাকায় ভিড়ের মধ্যে পড়ে অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়েছে। একই এলাকায় ভিড়ে আহত দুজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -
islamibank

শনিবার সকাল থেকে লাখো মানুষ নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মুরাদপুর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সমবেত হন। সকাল ৯টায় আলমগীর খানকাহ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

লাখো মানুষের অংশগ্রহণে আয়োজিত এ জুলুসে নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)। বৃহস্পতিবার থেকেই তারা চট্টগ্রামে অবস্থান করছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ