পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম পটিয়ায় ১২ই রবিউল আউয়াল উপলক্ষে পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের উদ্যোগে আমির ভান্ডার কমপ্লেক্স ও আমির ভান্ডার সংসদের ব্যবস্থাপনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পৃথিবীতে শুভাগমনের ১৫০০ বছর র্পূতি উপলক্ষে এক বিশাল জশনে জুলুস বের হয়।

- Advertisement -

শনিবার সকালে রং বেরং এর ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড ও কলেমা শোভিত পতাকা নিয়ে পটিয়া শহর প্রদক্ষিণ করে এবং হজরত শাহচান্দ আউলিয়া (রহঃ) মাজার জেয়ারত শেষে পুনরায় আমির ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে এসে মিলাদুন্নবী সাঃ এ সমবেত হয় ।

- Advertisement -
google news follower

র‍্যালীতে সর্বস্তরের প্রায় হাজার হাজার লোকের সমাগম ঘটে। পরে আমির ভান্ডার শাহী ময়দানে জুলুস উদযাপন পরিষদের আহবায়ক শাহসূফি সৈয়দ মেহেরাজুল আলম শাহ আমিরী (মদ্দাজিল্লুহুল আলী),র সভাপতিত্বে আয়োজিত মাহফিলে বক্তব্য রাখেন আমির ভান্ডার কমপ্লেক্সের সভাপতি শাহসূফি সৈয়দ ফরিদুল আবছার শাহ আমিরী।

র‍্যালীতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এনামুল হক এনাম, সাবেক পৌর মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলা সাধারণসম্পাদক আলী হোসাইন, আমির ভান্ডার সংসদের সভাপতি শাহসূফি সৈয়দ তৌহিদ শাহ আমিরী, শাহসূফি ফখরুদ্দিন শাহ আমিরী,শাহসূফি আমির উদ্দিন শাহ আমিরী, আমির ভান্ডার কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল কবির, মুক্তিযোদ্বা আমির হোসেন, সংসদের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আমিরী আশরাফুজ্জমান আমিরী শাহজাদা একরামুল হক আমিরী। জুলুসের শুরুতে মোনাজাত পরিচালনা করেন শাহসূফি সৈয়দ শামুন রশিদ শাহ আমিরী।

- Advertisement -
islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ