বাকলিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গ্যারেজ মালিক নিহত, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শান্তিনগর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহজাহান মিয়া প্রকাশ সাজন মিয়া (৩৫) নামে এক গ্যারেজ মালিক নিহত হয়েছেন।

- Advertisement -

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বলাকা আবাসিকের বিপরীতে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- আবু কালাম (৩৬) ও মো. বায়েজিদ রহমান (২৭)।

নিহত শাহজাহান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। তিনি বাকলিয়া বলাকা আবাসিক এলাকার নুরু সাহেবের বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি একটি ভ্যানগাড়ির গ্যারেজ পরিচালনা করতেন।

- Advertisement -
islamibank

জানা গেছে, গ্যারেজের মালিক শাহজাহানের কাছে চাঁদা দাবি করে আসছিলো দুর্বৃত্তরা। চাঁদা দিতে অস্বীকার করলে বায়েজিদ-কালামসহ কয়েকজন মিলে শাহজাহানকে ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, হত্যাকাণ্ডে অভিযুক্ত দুইজনকে গতকাল দিবাগত রাত ২টায় মোহরা এলাকা থেকে গ্রেপ্তার করা করেছে টিম বাকলিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বায়েজিদ রহমান স্বীকার করে- সে নিজেই ভিকটিমকে ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে জানালেন ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ