টেকনাফের সাবরাং সীমান্তে মানবপাচার চক্রের ৫ সদস্য আটক 

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফ সাবরাং সীমান্তে অভিযান পরিচালনানকরে মানব পাচারকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে বিজিবি। 

- Advertisement -

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যম বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

- Advertisement -
google news follower

গ্রেপ্তারকৃতরা হলেন-আটকরা হল- টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার এখলাস মিয়ার ছেলে সৈয়দ আলম (২৯), একই এলাকার মো. ইয়াহিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (২২), ইউনুস আলীর ছেলে মো. রিদুয়ান হোসেন (২০), কেফায়েত উল্লাহর ছেলে মো. নুরুল আফসার (২০) ও মৃত দিল মোহাম্মদের ছেলে মো. আব্দুল হাকিম (৪০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কিছু দিন ধরে কয়েকটি সংঘবদ্ধ চক্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মায়ানমার থেকে বাংলাদেশে মানব, মাদক পাচার এবং বাংলাদেশ হতে মায়ানমার হয়ে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত।

- Advertisement -
islamibank

যার পরিপ্রেক্ষিতে, গত ১০ সেপ্টেম্বর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে।

গভীর রাত পর্যন্ত চলা এ অভিযানে সাবরাং সীমান্ত এলাকা থেকে একটি সংগঠিত পাচারকারী দলের ৫ সদস্যকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা করার পরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

বিজিবির অধিনায়ক আরও জানান, চলতি বছরে এ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানগুলোতে সঙ্গবদ্ধ মানব পাচারকারী চক্রের সর্বমোট ৪৭ জনকে আটক করা হয়েছে এবং ২১ জন আসামি এখনও পলাতক রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ