আনোয়ারা উপজেলা যুবলীগ নেতা শাহজালাল নগরে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবলীগ নেতা মো. শাহজালাল চৌধুরীকে নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

রবিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) শাহজালালকে আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার শাহজালাল চৌধুরী উপজেলার বৈরাগ ইউনিয়নের কান্তিরহাট গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ডিএপি সার কারখানা ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডিএপি সার কারখানার শ্রমিক কল্যাণ সমিতির সভাপতির পদে থেকে তিনি নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

- Advertisement -
islamibank

আওয়ামী লীগ সরকারের আমলে দলের প্রভাব খাটিয়ে তিনি এ পদ লাভ করেন এবং তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহজালাল নামের যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তা কিছু জানাননি তিনি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ