সুন্দরবনে বিদেশি নারী পর্যটকের মৃত্যু

অনলাইন ডেস্ক

সুন্দরবনে ভ্রমণে এসে কারমেল নইলিন (৫৭) নামের এক বিদেশি নারী পর্যটকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশন ঘাটে জাহাজে অবস্থানকালে তার মৃত্যু হয়।

- Advertisement -
google news follower

বনবিভাগ, কোস্টগার্ড ও শরনখোলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারী পর্যটকের লাশ উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন।

সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো. রেজাউল করিম বলেন, শুক্রবার বিকেলে মোংলা থেকে এমভি আলাস্কা নামের একটি জাহাজে প্রথমে তারা করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন।

- Advertisement -
islamibank

রাতে তাদের বহনকরা জাহাজটি কচিখালী আসার পর সেখানেই তারা রাত্রিযাপন করেন।

শনিবার সকালে পূর্ব বনবিভাগের রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে মারা যান কারমেল নইলিন নামের ৫৭ বছর বয়সী ওই পর্যটক। তিনি আয়ারল্যান্ডের (আইরিশ) নাগরিক। তাদের সাথে একজন চিকিৎসক ছিলেন।

ধারণা করা হচ্ছে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। স্বামীসহ বিদেশি অন্যান্য পর্যটকদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন তিনি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ