হালদা নদীতে ভ্রাম্যমাণ অভিযান: দুইজনকে জরিমানা

অনলাইন ডেস্ক

প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে মাছ ধরার সময় হাতেনাতে ধরা পড়ায় দুইজনকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

- Advertisement -

এসময় তাদের কাছ থেকে দেড় হাজার মিটার ভাসাজাল ও ১টি বড়শি জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ছাত্তারঘাট থেকে মোহনা পর্যন্ত হালদা নদীর অংশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম এবং নৌ পুলিশের এএসআই রমজান আলী।

- Advertisement -
islamibank

অভিযানের বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, “হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণে উপজেলা প্রশাসন অত্যন্ত আন্তরিক।

অবৈধভাবে মাছ শিকার রোধে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ