সুস্থ থাকতে খেলাধূলার বিকল্প নেই : মেয়র

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সুস্থ থাকতে খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলার মাধ্যমে সুস্থ জীবন গঠন সম্ভব। মাদকের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য তাদেরকে খেলাধূলার প্রতি ধাবিত করতে হবে। তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির এই উদ্যোগ প্রশংসনীয়। মালিক-কর্মচারী তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবাই এক কাতারে এসে কাজ করছে। শ্রমিকদের কল্যাণে কাজ করছে। আগামীতে শ্রমিকদের যত সমস্যা তা সবাই মিলে কাঁধে কাঁধ রেখে চলতে হবে। তাহলেই সুশৃঙ্খল এই সমিতির সুনাম অক্ষুন্ন থাকবে।

- Advertisement -

সোমবার রাতে ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল স্লোগান দিয়ে ঐতিহ্যবাহী তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগ ২য় বারের মত রাত্রিকালিন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -
google news follower

তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান ডা.এ.কে.এম ফজলুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য জামাল আহমদ, আব্দুর রহিম, সমিতির সাবেক সভাপতি আব্দুল খালেক ও মোহাম্মদ আবু তালেব এবং কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফারুক আজম এম এ, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলীম, সহ-সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল আলম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক শওকত আজিজ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল জলিল, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, ধর্মীয় সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন, নির্বাহী সদস্য মিনহাজুল আবেদীন, আব্দুস ছফুর নয়ন ও মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রমুখ।

অতিথিবৃন্দ ব্যবসা বাণিজ্যর পাশাপাশি ব্যবসায়ী ও কর্মচারী ভাইদের ভ্রাতৃত্ববোধ উন্নয়ন, শারীরিক ও মানসিক শান্তির কথা চিন্তা করে এই আয়োজনের জন্য তামাকুমন্ডি লেইন বণিক সমিতি কার্যকরী পরিষদকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ