চট্টগ্রামে খালে ভেসে আসা অচেনা ব্যক্তির পচা-গলা লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন হাজিরপুল এলাকার একটি খাল থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী অচেনা এক ব্যক্তির পচা-গলা লাশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল (মঙ্গলবার) রাতে খালের পাশে দুর্গন্ধ ও লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

- Advertisement -
google news follower

মৃতদেহটির বিভিন্ন অংশে পচন ধরেছে, যা দেখে ধারণা করা হচ্ছে লাশটি কয়েক দিন আগের।

বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। তার শরীরে বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

- Advertisement -
islamibank

ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”

ওসি আরও জানান, “আমরা আশপাশের থানায় নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করছি এবং স্থানীয়দের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ