হাটহাজারীতে দুই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল সভাপতি অপি দাস ও তানিম হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আফসার উদ্দিন নামের এক জনকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার দিনগত রাতে উপজেলার ফতেয়াবাদ এলাকার একটি ক্লিনিক থেকে তাকে আটক করা হয়।

- Advertisement -
google news follower

এই ঘটনায় আফসার উদ্দিনও আহত ছিলেন। তিনি কক্সবাজার জেলার সদর থানাধীন পানখালী এলাকার কবির আহম্মদের ছেলে।

আফসার হাটহাজারী উপজেলার সুজন কলোনিতে বসবাস করে আসছিলেন বলে জানায় পুলিশ। নিহত অপি দাস বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার মীর হেলালের অনুসারি বলে জানা গেছে।

- Advertisement -
islamibank

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে একটি তুচ্ছ ঘটনার জেরে কয়েকজন যুবকের মধ্যে কথাকাটাকাটির পর মারামারি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের একজন যুবক নিহতের গলায় ও আহতের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে অপি দাশকে মৃত ঘোষণা করা হয়। তামিমও চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ অক্টোবর) সকালে মারা যান।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, অপি দাস ও তানিম হোসেন হত্যাকাণ্ডের ঘটনার জড়িত আফসার উদ্দিন নামে একজনকে আটক করা হয়।

তিনি বলেন, ঘটনার সময় আফসার উদ্দিন নিজেও আহত হন। গোপনে ফতেয়াবাদ এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ