মিরপুরে অগ্নিকাণ্ড

নিহতদের পরিবার পাবে ২ লাখ, আহতরা ৫০ হাজার

অনলাইন ডেস্ক

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে।

- Advertisement -

বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

- Advertisement -
google news follower

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার কসমিক ফার্মা নামের একটি রাসায়নিক গুদাম ও সংলগ্ন পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।

- Advertisement -
islamibank

এ দুর্ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

প্রায় ২৪ ঘণ্টা পর বুধবার বেলা ১১টার দিকে কেমিক্যাল স্যুট পরে রাসায়নিক গুদামে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের দুজন সদস্য। ওই সময়ও গুদাম থেকে ধোঁয়া বের হচ্ছিল।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুদামে থাকা বিভিন্ন রাসায়নিক দ্রব্য একত্রিত হয়ে বিষাক্ত ক্লোরিন গ্যাস নির্গত করছে। সকালে পাশের কয়েকটি গার্মেন্টসের কর্মীরা কাজে এলে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে।

এ গ্যাস মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হওয়ায় উৎসুক জনতাকে বারবার নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, ঘটনার একদিন পরও নিখোঁজদের সন্ধানে দিশেহারা স্বজনরা।

রাসায়নিক গুদাম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, স্বজন হারানো কেউ পাথর হয়ে বসে আছে, কেউবা অশ্রুতে ভেঙে পড়ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ