পর্নোগ্রাফির সঙ্গে জড়িত বাংলাদেশি সেই ‘যুগল’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

বিশ্ব প্ল্যাটফর্মে পর্নোগ্রাফির সঙ্গে জড়িত বাংলাদেশি যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

- Advertisement -

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে বান্দরবানের সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ও এলআইসি শাখা যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আজ তাদের ঢাকায় আনা হচ্ছে। এব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

- Advertisement -
google news follower

গত ১৭ অক্টোবর ‘দ্য ডিসেন্ট’ নামে নিউজ পোর্টাল একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম ছিল “পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশি যুগল যেভাবে আন্তর্জাতিক পর্ন তারকা”।

প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছিল, কীভাবে এক বাংলাদেশি দম্পতি এডাল্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এবং তাদের কর্মকাণ্ড কীভাবে তরুণ প্রজন্মকে এই খাতে আকৃষ্ট করছে। প্রতিবেদনটি প্রকাশের পর দেশজুড়ে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ