চট্টগ্রামে আ.লীগের কার্যালয় দখল এনসিপি নেতার

অনলাইন ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা।

- Advertisement -

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর নিউমার্কেটের দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টি দখল করা হয়।

- Advertisement -
google news follower

দখলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগরীর সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিনকে নেতৃত্ব দিতে দেখা যায়। এ সময় তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও কর্মীরাও ছিলেন।

ভিডিওতে দেখা যায়, একদল তরুণ ওই কার্যালয়ের সামনের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করছেন। এতে আরিফ মঈনুদ্দিন নেতৃত্ব দিচ্ছিলেন। এ সময় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতারা উপস্থিত ছিলেন।

- Advertisement -
islamibank

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে এনসিপি নেতারা কার্যালয়ে গিয়ে নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞেস করেন, রাতে এখানে কারা আসেন। নিরাপত্তা প্রহরী জানান, কেউ আসেন না। এরপর তারা তালা ভেঙে কার্যালয়ের ভেতরে ঢোকেন। পরে কার্যালয়ে অন্য একটি তালা লাগিয়ে দেন।

এ বিষয়ে জানতে এনসিপি নেতা আরিফ মঈনুদ্দিনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ জানায়নি। তদন্তপরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ