হাটহাজারীতে সহপাঠীর পিটুনিতে স্কুলছাত্রের মৃত্যু,থানায় মামলা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে উচ্ছৃঙ্খল সহপাঠীদের পিটুনিতে মো. তানভীর (১৬) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অবশেষে থানায় মামলা করেছেন নিহতের মা মোছাম্মৎ রেহেনা আক্তার।

- Advertisement -

হত্যার ঘটনার চারদিন পর শুক্রবার (২৪ অক্টোবর) রাতে হাটহাজারী মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে তিনি মামলাটি দায়ের করেন।

- Advertisement -
google news follower

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া।

তিনি জানান, ঘটনার কয়েকদিন আগে আলিপুর স্কুল এন্ড কলেজে ক্লাস চলাকালে একটি ভিডিও ধারণকে কেন্দ্র করে তানভীরের সাথে দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা হয়।

- Advertisement -
islamibank

এরপর ঘটনার দিন সকালেও স্কুলে তাদের মধ্যে পুনরায় বাগবিতণ্ডা হয়। সেই ঘটনায় তানভীর স্কুলের প্রধানের কাছে মৌখিক অভিযোগ দেয়।

অভিযোগে আরও বলা হয়, দুপুরে টিফিন বিরতির সময় তানভীর বাড়ি ফেরার পথে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডের আলীপুর ইসলামিয়া আরবীয়া তা’লীমুল কোরআন মাদ্রাসার গেটের সামনে আগে থেকে অবস্থান নেয় আসামিরা। এরপর পূর্ব পরিকল্পিতভাবে তারা তানভীরের ওপর হামলা চালায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানভীরকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার ৬ ঘণ্টার মধ্যে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দশম শ্রেণির দুই ছাত্রসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহত স্কুল ছাত্র তানভীর পৌরসভার ১নম্বর ওয়ার্ড দেওয়ান নগর গ্রামের মুন্সিপাড়া এলাকার সুলতান আহমেদ সওদাগর বাড়ির প্রবাসী মো. আব্দুল বারেকের পুত্র।

এছাড়া সে আলীপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ