জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রায় চূড়ান্ত

অনলাইন ডেস্ক

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা প্রায় চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

- Advertisement -

আজ সোমবার এই সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হতে পারে।

- Advertisement -
google news follower

সুপারিশ অনুযায়ী- প্রথমে ‘জুলাই সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ নামে একটি বিশেষ আদেশ জারি হবে।

এরপর সেই আদেশের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাব আগামী জাতীয় সংসদ ২৭০ দিনের মধ্যে বাস্তবায়ন করবে।

- Advertisement -
islamibank

একই সংসদ আইনসভার স্বাভাবিক কাজের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের দায়িত্বও পালন করবে।

গণভোটে দলগুলোর ভিন্নমতের প্রসঙ্গ থাকবে না; ঐকমত্য কমিশনের প্রস্তুত করা প্রস্তাবগুলো সরাসরি ভোটে যাবে।

গণভোট পাস হলে আগামী সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে আইনসভার উচ্চকক্ষ গঠনের সুপারিশ করতেও কমিশন আগ্রহী।

তবে উচ্চকক্ষ কখন ও কীভাবে গঠিত হবে- এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের বৈঠকে হতে পারে।

গণভোট জাতীয় নির্বাচনের দিন একসঙ্গে হবে, নাকি আগে হবে এবং আদেশটি রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা জারি করবেন- এসব বিষয়ে সিদ্ধান্ত সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, “সনদ বাস্তবায়নের সুপারিশ প্রায় চূড়ান্ত। আজকেই প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার লক্ষ্য রয়েছে।”

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ