রাউজানে অস্ত্রধারীদের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক

আবার রক্ত ঝরলো চট্টগ্রামের রাউজানে। বুধবার (৫ নভেম্বর) রাত নয়টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামে বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি শেষে বাড়ি ফেরার পথে একদল অস্ত্রধারী নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমনসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ সুমনের বুকে গুলি লেগেছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

- Advertisement -

প্রস্তুতি সভার পর ফেরার পথে হামলা

- Advertisement -
google news follower

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা শেষ করে রাত নয়টার দিকে বাড়ি ফিরছিলেন আবদুল্লাহ সুমনসহ দলের আরও কয়েকজন নেতা। ঠিক সেই সময় অন্তত আটজন অস্ত্রধারী হঠাৎ গুলি চালাতে শুরু করলে তাঁরা আহত হন। প্রথমে তাঁদের নোয়াপাড়ার পথেরহাট কসমিক হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধদের মধ্যে আছেন রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহসভাপতি রবিউল হোসেন রুবেল এবং বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল।

- Advertisement -
islamibank

স্থানীয় নেতাদের অভিযোগ
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, রাউজান উপজেলা যুবদলের সদস্যসচিব ইশতিয়াক চৌধুরী অভির নেতৃত্বে আলতাফ চৌধুরী টুটুল, জনি চৌধুরীসহ অন্তত আটজন এ হামলায় অংশ নেন। তাঁরা বিএনপির পদ স্থগিত ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

রাতে রাউজান উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দিন চৌধুরী বলেন, ‘গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ক্যাডারদের নেতৃত্বে সশস্ত্র হামলায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছে।’

এর আগেও গুলিতে দুজন নিহত
এর আগে গত ৭ অক্টোবর রাউজানের মদুনাঘাট সেতু-সংলগ্ন এলাকায় আবদুল হাকিম নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। আক্রমণকারীরা গাড়ি থামিয়ে গুলি চালায় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আবদুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা ছিলেন।

এরও আগে গত ১৯ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একই উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরিবুল্লাহ পাড়ার ভান্ডারী কলোনিতে যুবদলকর্মী মানিক আবদুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। সেদিন আক্রমণকারীদের মধ্যে মোহাম্মদ রায়হান নামের একজন সন্ত্রাসীর নাম জানা যায়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ