রোহিঙ্গা ক্যাম্প থেকে ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

- Advertisement -

সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে ক্যাম্প-১৮ এর এল/০৯ ব্লকের ব্রিজের পাশের রাস্তার ওপর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কিছু অজ্ঞাত দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদে আমাদের টিম অভিযান পরিচালনা করে।

- Advertisement -
islamibank

পুলিশ উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

তিনি আরো জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আলামত উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ