সন্দেহভাজন কাউকে দেখলেই পুলিশকে জানানোর আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

অনলাইন ডেস্ক

আগামী ১৩ নভেম্বরকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার আশঙ্কা রয়েছে এমন কোনো সন্দেহভাজনকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

- Advertisement -

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

- Advertisement -
google news follower

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৩ নভেম্বরকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। প্যাট্রোলিং কার্যক্রম বাড়ানো হয়েছে, কেপিআই এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পাশাপাশি খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

- Advertisement -
islamibank

তিনি বলেন, আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটা মহড়াও দেব।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ