পেরুতে ডাবল-ডেকার বাস খাদে পড়ে নিহত ৩৭

অনলাইন ডেস্ক

পেরুতে একটি যাত্রীবাহী ডাবল-ডেকার বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে।

- Advertisement -

কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার দক্ষিণ পেরুর একটি পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি ডাবল-ডেকার বাস খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ৩৭ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। খবর এএফপির।

- Advertisement -
google news follower

দক্ষিণ আমেরিকার এই দেশটি প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে। পেরুকে চিলির সঙ্গে সংযুক্তকারী পানামেরিকানা সুর মহাসড়কের একটি অংশে ভোরের দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।

আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্য ব্যবস্থাপক ওয়ালথার ওপোর্তো বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমাদের কাছে ৩৭ জনের নিহত হওয়ার খবর এসেছে এবং আহত হয়েছে ২৪ জন।

- Advertisement -
islamibank

দুর্ঘটনায় কয়েকজন গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ