রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে শ্রমিকদল নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলায় সরফভাটা ইউনিয়নে আব্দুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে সরফভাটায় এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত মান্নান একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড মো. নাজের সওদাগরের ছেলে। তিনি সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ সভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো.সেলিম।

- Advertisement -
islamibank

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে ক্ষেত্রবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে শিলক গ্রামের দিকে যাচ্ছিলেন মান্নান।

পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে মান্নানের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠানো হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ