৪ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার

অনলাইন ডেস্ক

দেশের ৪ বিভাগীয় কমিশনার পদে পরিবর্তন এনেছে সরকার। খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

- Advertisement -
google news follower

উপ-সচিব আমিনুল ইসলাম সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোকতার হোসেনকে খুলনার বিভাগীয় কমিশনার, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে রাজশাহীর বিভাগীয় কমিশিনার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুর রহমানকে বরিশালের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মীকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ