এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল

চট্টগ্রামে নতুন জিপিএ-৫ পেলেন ৩২জন, ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।

- Advertisement -

পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ–৫ পেয়েছেন ৩২ জন শিক্ষার্থী। এছাড়া আগে ফেল করেছিলেন এমন ৩৯৩ শিক্ষার্থী ফল পুনরীক্ষণে পাস করেছেন।

- Advertisement -
google news follower

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। বোর্ডে ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী।

পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের মাধ্যমে অনেক শিক্ষার্থীর ফলাফলে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

- Advertisement -
islamibank

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলের জন্য আবেদন করেছেন এক লাখ ১০ হাজার ৭০১ জন শিক্ষার্থী। পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে ২৮ হাজার ৩৪১ শিক্ষার্থী। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড পুনর্বিবেচনা করে রোববার ফলাফল ঘোষণা করে।

উল্লেখ্য, এ বছরের ১৬ অক্টোবর সারাদেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭। এছাড়া জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৯৭ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম ছাড়া কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। সব মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন। এর মধ্যে পাস করেছিল ৫৩ হাজার ৫৬০ জন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ