রাজস্থানের হেড কোচের দায়িত্বে সাঙ্গাকারা

অনলাইন ডেস্ক

ভারতের জাকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে বেড়ে গেল কুমার সাঙ্গাকারার দায়িত্ব। আবার রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন শ্রীলঙ্কার কিংবদন্তি এই ব্যাটার।

- Advertisement -

আগে থেকেই রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্বরত আছেন সাঙ্গাকারা। এর সঙ্গে ২০২৬ আইপিএলের জন্য প্রধান কোচ হিসেবেও তার নাম ঘোষণা করেছে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি।

- Advertisement -
google news follower

রাজস্থানের কোচ হিসেবে এর আগেও কাজ করেছেন সাঙ্গাকারা। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি। সাঙ্গাকারার কোচিংয়ে ২০২২ সালে ফাইনাল খেলে রাজস্থান। ২০২৪ সালে তারা পৌঁছায় প্লে-পফে।

পরে ২০২৫ সালের আইপিএলে সাঙ্গাকারার জায়গায় রাজস্থানের কোচ হিসেবে দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। ওই টুর্নামেন্ট শেষ হওয়ার পরই রাজস্থানের পক্ষ থেকে জানানো হয়, নতুন আসরে আর থাকবেন না দ্রাবিড়।

- Advertisement -
islamibank

এবার আইপিএলের মিনি নিলামের মাসখানেক বাকি থাকতে সাঙ্গাকারাকে পুনরায় দায়িত্ব দেওয়ার খবর জানাল তারা। এছাড়া বিক্রম রাঠোরকে দেওয়া হয়েছে প্রধান সহকারী কোচের দায়িত্ব। বোলিং কোচ হিসেবে আছেন শেন বন্ড।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ