সালমান–তামান্নার নাচে নেটদুনিয়ার সমালোচনা

অনলাইন ডেস্ক

বলিউড সুপারস্টার সালমান খান ও জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি ‘দাবাং ট্যুর’-এ অংশ নিতে কাতারের দোহায় স্টেজে পারফর্ম করেন।

- Advertisement -

তবে তাদের এক যৌথ নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন দুজনেই। ‘দিল দিয়া গাল্লা’ গানের সঙ্গে তাদের রোমান্টিক পারফরমেন্সটি নেটিজেনদের কাছে ‘অস্বস্তিকর’ বলে মনে হয়েছে।

- Advertisement -
google news follower

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সালমান খান নাচের সময় বেশ কিছু রোমান্টিক অঙ্গভঙ্গি করেন, যা অনেকেই ভালোভাবে নেননি।

রেডিটেও বিষয়টি নিয়ে একটি থ্রেড ভাইরাল হয়, যেখানে মন্তব্য আসে— ‘খুবই অস্বস্তিকর’, ‘দেখতে লজ্জা লাগছে’, ‘ক্রিঞ্জ প্রো ম্যাক্স’, ‘তামান্না বিব্রত মনে হচ্ছে’—এ ধরনের সমালোচনা।

- Advertisement -
islamibank

এই ট্যুরে সালমান-তামান্নার পাশাপাশি আরও পারফর্ম করছেন সুনীল গ্রোভার, স্টেবিন বেন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও মনীশ পাল। মঞ্চে সালমান খান তার জনপ্রিয় গান ‘জানে জানা’, ‘জুম্মে কি রাত’ (কিক), ‘পাণ্ডে জি সিটি’ (ডাবাং), ‘সজন রেডিও’ (টিউবলাইট)–সহ একাধিক হিট গানের সঙ্গে নেচেছেন।

সবশেষে, ভাইরাল হওয়া সালমান–তামান্নার ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে।

বেশিরভাগ প্রতিক্রিয়াই নেতিবাচক; অনেকেই মনে করছেন, পারফরম্যান্সটি দর্শকের সামনে বিব্রতকর লাগছিল।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ