টেস্টে বাংলাদেশ দলের সর্বোচ্চ উইকেটের মালিক এখন তাইজুল

অনলাইন ডেস্ক

প্রথম ইনিংসেই ছুঁয়েছিলেন সাকিব আল হাসানকে। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ডে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব ও তাইজুল ইসলাম।

- Advertisement -

আজ মিরপুরে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে নতুন ইতিহাস গড়লেন তাইজুল।

- Advertisement -
google news follower

দ্বিতীয় ইনিংসে আইরিশদের প্রথম উইকেট তুলে নিয়ে এককভাবে বসলেন শীর্ষস্থানে। ২৪৭ উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে তাইজুলই এখন সাদা পোশাকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক।

৫০৯ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমেছিল আয়ারল্যান্ড। ইনিংসের শুরুতেই আঘাত হানেন তাইজুল। ১৩ রান করা আইরিশ ওপেনার বলবার্নিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন তিনি।

- Advertisement -
islamibank

বলবার্নিকে ফিরিয়েই ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। টেস্টে তাইজুলের উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ২৪৭, যা দেশের হয়ে সর্বোচ্চ।

নিজের ৫৭তম টেস্ট খেলতে নেমে এই রেকর্ড গড়লেন তাইজুল। ৭১ ম্যাচে ২৪৬ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন সাকিব।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ