সীমান্তে নারী-শিশুসহ আটক ১৩

অনলাইন ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে নারী-শিশুসহ ১৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ৪ জন শিশু ও ৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছে। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

- Advertisement -

গত শনিবার (২২ নভেম্বর) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -
google news follower

আটককৃতরা হলেন- মহেশপুরের তালশা গ্রামের এনামুল মন্ডলের ছেলে সাজিদুল মন্ডল (১৮), টাঙ্গাইল সদর উপজেলার বার্তা গ্রামের মিনহাজের ছেলে রাব্বি হোসেন (২১) ও একই জেলার কালিহাতি থানার খরশিলা গ্রামের আব্দুল মজিদের ছেলে রাব্বি (২৫)।

বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন বাঘাডাঙ্গা ও বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালায়।

- Advertisement -
islamibank

এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ১৩ জনকে বিজিবি আটক করে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আটক ৩ পুরুষকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক তিনজন পুরুষকে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করবে পুলিশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ