ইটভাটার নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাট এলাকায় ইটভাটায় কর্মরত এক নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

- Advertisement -

সোমবার (২৪ নভেম্বর) রাত প্রায় ৮টার দিকে গুপ্তছড়া ঘাট এলাকায় নিজামের মালিকানাধীন ‘মাম-২ ব্রিক ফিল্ডে’ এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

অভিযোগ পেয়ে রাতেই এ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ।

পুলিশ ও ব্রিকফিল্ড সংশ্লিষ্ট সূত্র জানায়, ইটভাটায় কর্মরত চারজন পুরুষ শ্রমিক ওই নারী শ্রমিককে সুযোগ বুঝে ধর্ষণ করে। ঘটনার পরপরই অভিযুক্তদের মধ্যে দুইজন পালিয়ে যায়, আর বাকি দুইজনকে সন্দ্বীপ থানা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

- Advertisement -
islamibank

ভুক্তভোগী নারী শ্রমিকসহ অভিযুক্ত চারজনই সিরাজগঞ্জ জেলার বাসিন্দা এবং মৌসুমি কর্মসংস্থানের অংশ হিসেবে ওই ইটভাটায় কাজ করছিলেন।

সন্দ্বীপ থানা পুলিশ জানান, ঘটনার বিষয়ে থানায় একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক দুইজনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ