তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত

অনলাইন ডেস্ক

ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা বিভাগের কুম্মানগুদিতে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫০ জন।

- Advertisement -

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -
google news follower

তামিলনাড়ুর পুলিশ প্রধান বলেছেন, এক শিশুসহ ১১ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আশপাশের মানুষ তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান। পরে পুলিশও সেখানে উপস্থিত হয়। সাধারণ মানুষ এবং পুলিশ বাসের ভেতর থেকে অনেক মানুষকে উদ্ধার করে।

- Advertisement -
islamibank

জানা গেছে, একটি বাস তিরুপ্পুর থেকে কারাইকুদিতে যাচ্ছিল। অপরটি কারাইকুদি থেকে দিনদিগুলে যাচ্ছিল।

ছবিতে দেখা গেছে, একটি বাসের চালকের আসনের পাশের অংশ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। দুর্ঘটনাস্থলের ভিডিও ছিল বেশ ভয়াবহ।

এতে দেখা গেছে, নিহতদের সারিবদ্ধ করে শুইয়ে রাখা হয়েছে। আহতদের শরীর থেকে রক্ত ঝরছে। অনেকে বাসের ভেতরে আটকে আছেন।

গত সপ্তাহেও তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন মারা যায়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরো ১১ জনের মৃত্যু হলো। সূত্র : দ্য হিন্দু

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ