আনোয়ারায় নসিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নসিমন ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সিএনজি চালক মোহাম্মদ নেজাম উদ্দীন (৩২) মারা গেছেন।

- Advertisement -

তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের চুল্লাজামার বাড়ির মো. আনোয়ারের প্রথম পুত্র।

- Advertisement -
google news follower

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে আনোয়ারা-পিএবি সড়কের শোলকাটা রাস্তার মাথা এলাকায় দ্রুতগামী একটি মাছবাহী নসিমনের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজি দুমড়েমুচড়ে যায় এবং চালক নেজাম উদ্দীনসহ আরও একজন যাত্রী গুরুতর আহত হন।

- Advertisement -
islamibank

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চালক নেজাম উদ্দীন মারা যান। আহত অপর ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ”সকালে নসিমন-সিএনজি দূর্ঘটনার সংবাদ পেয়েছি এবং এ ঘটনায় আহত সিএনজি চালক চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু্বরণ করেছে।”

স্থানীয়দের অভিযোগ, আনোয়ারা পিএবি সড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সড়ক সংস্কার ও যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ