অসামাজিক কার্যকলাপ/তিন নারীর কারাদণ্ড-হোটেল সিলগালা

অনলাইন ডেস্ক

ফরিদপুর শহরের বেইলী ব্রিজ সংলগ্ন একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে তিন নারীকে আটক ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

- Advertisement -

একই সঙ্গে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান এবং নুঝাত তাবাসসুম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের খবর পেয়ে হোটেলের ম্যানেজারসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান।

- Advertisement -
islamibank

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হোটেলটিতে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ চলছিল।

অভিযানকালে তিন নারীকে আটক করা হয় এবং তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের ডোপটেস্টও করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম বলেন, অভিযানকালে হোটেলের মালিক বা ম্যানেজারকে পাওয়া যায়নি।

তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ