শাহ আমানতে ৮০০ কার্টুন সিগারেট উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৬টি লাগেজ থেকে ৮০০ কার্টন মন্ড সিগারেট উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিমানবন্দরের কাস্টমস অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার সংলগ্ন স্থানে লাগেজগুলো পাওয়া যায়।

- Advertisement -
google news follower

কাস্টমস সূত্রে জানা গেছে, সাধারণ আমদানির মাধ্যমে সিগারেট আনতে হলে উচ্চ শুল্ক-কর পরিশোধ করতে হয়। শুল্কমুক্ত সুবিধায় নির্দিষ্ট পরিমাণে বন্ডেড ওয়্যার হাউসের মাধ্যমে আমদানি করা যায়।

বৈধভাবে সিগারেট আমদানিতে ৬০২ শতাংশ শুল্ক-কর পরিশোধ করতে হয়। কিন্তু এই শুল্ক-কর পরিশোধ করে বন্দর দিয়ে সিগারেট আমদানির নজির নেই।

- Advertisement -
islamibank

তবে বন্ডেড ওয়্যার হাউসগুলো শুল্কমুক্ত সুবিধায় সামান্য পরিমাণে সিগারেট আমদানি করছে।

বিমানবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে অবৈধভাবে দক্ষিণ কোরিয়ার ইজি ও মন্ড ব্র্যান্ডের মতো সিগারেট আনার প্রবণতা বেড়েছে। তবে প্রশাসনও এসব অপতৎপরতা বন্ধ করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তারই ধারবাহিকতায় একের পর এক সিগারেটের বড় চালান উদ্ধার হচ্ছে।

সবশেষ শনিবার ৮০০ কার্টুন সিগারেটের উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, উল্লেখিত লাগেজগুলোর কোনও মালিকানা না পাওয়ায় পরিত্যক্ত মালামাল হিসেবে ৮০০ কার্টন মন্ড সিগারেট জব্দ করে বিমানবন্দরের কাস্টমস শাখা।

জব্দকৃত মালামাল থেকে রাজস্ব আদায় হবে ৯০ লাখ টাকা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ