রাশিয়ায় সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, সকল আরোহী নিহত

অনলাইন ডেস্ক

মস্কোর কাছে রাশিয়ার সামরিক বাহিনীর একটি কার্গো (মালবাহী) বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সকল আরোহীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার রাজধানী মস্কোর নিকটবর্তী ইভানোভো অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণায় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এএন-২২ মিলিটারি ট্রান্সপোর্ট এয়াক্রাফট সিরিজের একটি উড়োজাহাজ।

রুশ সামরিক বাহিনীতে এ সিরিজের উড়োজাহাজগুলো কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হয়।

- Advertisement -
islamibank

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা গিয়েছিল। সেই ত্রুটি মেরামতের পর পরীক্ষামূলকভাবে ওড়ানো (টেস্ট ফ্লাইট) হয়েছিল বিমানটিকে।

এ সময় বিমানটিতে পাইলটসহ ৭ জন যাত্রী ছিলেন। সামরিক বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরই সেটি ইভানোভো জেলার একটি এলাকায় আছড়ে পড়ে।

রাজধানী মস্কো থেকে ইভানোভোর দূরত্ব ২০০ কিলোমিটার।

মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটি একটি জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়েছে। ফলে পাইলট ও যাত্রীরা ছাড়া আর কারও নিহত বা আহত হওয়ার কোনো আশঙ্কা নেই।

বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। সেই কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। সূত্র: রয়টাস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ