রোগ প্রতিরোধে চিকিৎসার চেয়ে সচেতনতা জরুরি: স্বাস্থ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সারা বাংলাদেশকে যদি আমরা হাসপাতালও বানাই তাহলেও রোগীকে জায়গা দেওয়া সম্ভব না, যদি আমরা প্রিভেনশনে না যাই।

- Advertisement -

কাজেই দয়া করে সবাই মিলে আমরা প্রিভেনশনে যেতে পারি। ডাক্তার, নার্স, সাধারণ মানুষ আমরা যে যেখানে আছি রোগ প্রতিরোধে চিকিৎসার চেয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে।

- Advertisement -
google news follower

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে কাট্টলীতে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ভবন নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমরা অনেক জায়গায় পিছিয়ে আছি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) তে যেই জায়গায় আমাদের চলে যাওয়ার কথা ছিলো আমরা সেখান থেকে পিছিয়ে গেছি।

- Advertisement -
islamibank

কাজেই আমাদের চেষ্টা করতে হবে সমন্বিতভাবে দল, মত নির্বিশেষে আমরা যেন এ কাজগুলোকে এগিয়ে নিতে পারি। আমরা সরকারে আছি সম্ভবত আর দু’মাস। খুব কম সময়। এই অল্প সময়ে আপনাদের প্রত্যাশা যতদূর পারা যায় পূরণ করার চেষ্টা করবো ।

ইতিমধ্যে সরকার স্বাস্থ্যখাতে উন্নয়নের জন্য ১৭৫ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের আলোচনা সভায় উপদেষ্টা বলেন, চট্টগ্রাম তথা বাংলাদেশে ডায়ালাইসিস সংকট একটি গুরুতর সমস্যা। এই চিকিৎসা ব্যয়বহুল হওয়ার কারণে রোগীদের আর্থিক চাপে পড়তে হয়।

এজন্য চিকিৎসার চাইতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রিভেনশন।মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন করা উচিত।

বিশেষ করে চট্টগ্রামের মানুষের উচিত গরুর মাংসের প্রতি আকর্ষণ কমানো ও পান, জর্দা, সিগারেট ইত্যাদি পরিহার করা।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ভবন নির্মাণের শুভ সূচনা অনুষ্ঠানে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সহ সভাপতি এসএম আবু তৈয়ব, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ