সংবর্ধনা মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

অনলাইন ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পথে পথে জনস্রোত ঠেলে পূর্বাচলের ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় নেতাকর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়।

- Advertisement -

বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে সেখানে পৌঁছায় তারেক রহমানের বহনকারী বাসটি। এরপর বাস থেকে নেমে মঞ্চে ওঠেন তিনি। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে সমবেত হয়েছে লাখ লাখ মানুষ।

- Advertisement -
google news follower

সরেজমিনে দেখা যায়, তারেক রহমানকে একনজর দেখতে সড়কের দু’পাশে অবস্থান নেন হাজারো সমর্থক ও নেতাকর্মী।

পথে পথে মানুষের জনস্রোত ঠেলে সংবর্ধনা মঞ্চের পথে এগিয়ে যায় গাড়িবহর। এসময় নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে হাসিমুখে হাত নাড়েন তারেক রহমান।

- Advertisement -
islamibank

সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান।

তারপর মায়ের সঙ্গে দেখা করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। এরপর তার গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ