তারেক রহমানের আজকের কর্মসূচি

অনলাইন ডেস্ক

১৭ বছর পর দেশে প্রত্যাগত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

- Advertisement -

আজ বাদ জুমা (২৬ ডিসেম্বর) তিনি স্মৃতিসৌধে যাবেন।

- Advertisement -
google news follower

তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

সাভার-আশুলিয়ার বিএনপির নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

- Advertisement -
islamibank

গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেন। তার আজকের কর্মসূচি আগেই ঠিক করে রেখেছে বিএনপি।

শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।

সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনে দলীয় প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, দীর্ঘ ১৭ বছর পরে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান।

তিনি জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। সেখানে সাভার-আশুলিয়ার প্রায় এক লাখ নেতাকর্মী উপস্থিত থাকবেন।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন সামনে রেখে তার নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম জানান, জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়াও চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ