পটিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল চালকের,আহত ৪

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া উপজেলায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

- Advertisement -

রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া আমজুরহাটে এলাকায় হতাহতের ঘটনাটি ঘটে।

- Advertisement -
google news follower

নিহত ট্রাক চালকের নাম মো. সালাম (৫৫)। তিনি বগুড়া জেলার বাসিন্দা আকতার মিয়ার ছেলে। আহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জাহেদুল ইসলাম (২৬), জাকির ইসলাম (৩০), সাকিব উল হাসান (১৭) ও নাসরিন সুলতানা (২৯)।

জানা গেছে, রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাস আমজুরহাট এলাকায় পৌঁছালে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

- Advertisement -
islamibank

এতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া।

তিনি বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাক চালককে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ